1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
একটি শাড়ির জন্য আদালতে আসা কাম্য নয়: তানজিন তিশা - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

একটি শাড়ির জন্য আদালতে আসা কাম্য নয়: তানজিন তিশা

বিনোদন প্রতি‌বেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১ বার দেখা হয়েছে
জামিন পেতে আদালতে উপস্থিত হন তানজিন তিশা। শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন আদালত

বিনোদন প্রতিবেদক || একটি শাড়ির জন্য আদালতে আসতে হবে, তা কাম্য নয় বলে মন্তব্য করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টা ২৫ মিনিটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন আদালত। পরে আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন এই অভিনেত্রী।

তানজিন তিশা বলেন, “একটি ২৭ হাজার টাকা মূল্যের শাড়ির জন্য বলা হচ্ছে, আমি না কি আত্মসাত করেছি! আমার দীর্ঘ ১৫ বছরের ক্যারিয়ার। এটি কোনোভাবেই কাম্য নয় যে, আমাকে মাত্র একটি শাড়ির জন্য আদালতে আসতে হবে। আমি যেন সঠিক ও ন্যায়বিচার পাই, এটাই আমার একমাত্র কামনা।”

এ মামলাকে কেন্দ্র করে হুমকি পেয়েছেন বলে অভিযোগ তানজিন তিশার। এই অভিনেত্রী বলেন, “যিনি আমার বিরুদ্ধে এই অভিযোগ এনেছেন, তিনি একজন নারী। তার স্বামীর ক্ষমতার দাপট দেখিয়ে আমার সঙ্গে এমনটা করা হয়েছে। শুধু তাই নয়, আমাকে অনেক ধরনের হুমকিও দেওয়া হয়েছে, যেগুলো আমি প্রমাণসহ সামনে প্রকাশ করব।”

এর আগে মামলার তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে গত ১২ জুলাই, তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন একই আদালত। সমনে তাকে ১৩ আগস্ট, আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেন তানজিন তিশা। অভিযোগকারী পক্ষের দাবি, শাড়িটির প্রচার চালানো এবং এর মূল্য পরিশোধের আশ্বাস দিয়েছিলেন তিনি। পরবর্তীতে যোগাযোগ বন্ধ করে দেন তানজিন তিশা।

এ ঘটনায় শাড়িটির মূল্য পরিশোধ না করা এবং প্রতিশ্রুতি অনুযায়ী প্রচার না চালানোর অভিযোগে তার বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলা করা হয়।

অভিযোগ ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যে তানজিন তিশা দাবি করেন, শাড়িটি তাকে উপহার হিসেবে দেওয়া হয়েছিল। ফলে সেটির মূল্য পরিশোধের প্রশ্নই ওঠে না বলে জানান তিনি।

বাদীপক্ষের দাবি, এ বিষয়ে তানজিন তিশাকে আইনি নোটিশ পাঠানো হলেও তিনি কোনো সাড়া দেননি। পরে ২০২৫ সালের নভেম্বরে আদালতে মামলা করা হয়।

আদালতের নির্দেশে মামলাটি তদন্ত করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্ত শেষে জমা দেওয়া প্রতিবেদনে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার কথা উল্লেখ করা হয়। ওই প্রতিবেদন পর্যালোচনার পর গত ১২ জুলাই আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করেন।

সমনের নির্দেশ অনুযায়ী, বৃহস্পতিবার (১৩ আগস্ট) আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন অভিনেত্রী তানজিন তিশা। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী চলবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT