নিজস্ব প্রতিবেদক || সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার (১৪ আগস্ট) ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচির কথা জানানো হয়।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে কেন্দ্র থেকে এ কর্মসূচি ঘোষণা করেন।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, জন্মবার্ষিকীর দিন শনিবার (১৫ আগস্ট) দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। রবিবার (১৬ আগস্ট) সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।
বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিটের নেতাদের ঘোষিত কর্মসূচি যথাযথ মর্যাদা ও সর্বাত্মকভাবে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে কর্মসূচিতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে অংশগ্রহণ এবং নিজ নিজ ইউনিটে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।