1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
খালেদা জিয়ার জন্মদিনে ২ দিনের কমসূচি ছাত্রদলের - দৈনিক প্রথম ডাক
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

খালেদা জিয়ার জন্মদিনে ২ দিনের কমসূচি ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৮ বার দেখা হয়েছে
বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক || সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার (১৪ আগস্ট) ছাত্রদলের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মিলাদ ও দোয়া মাহফিলের কর্মসূচির কথা জানানো হয়।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির যৌথভাবে কেন্দ্র থেকে এ কর্মসূচি ঘোষণা করেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, জন্মবার্ষিকীর দিন শনিবার (১৫ আগস্ট) দেশের সব বিশ্ববিদ্যালয়, জেলা ও মহানগরে মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। রবিবার (১৬ আগস্ট) সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মী এবং সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও ইউনিটের নেতাদের ঘোষিত কর্মসূচি যথাযথ মর্যাদা ও সর্বাত্মকভাবে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

ছাত্রদলের কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে কর্মসূচিতে সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে অংশগ্রহণ এবং নিজ নিজ ইউনিটে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT