1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
চবিতে ১০টি নতুন বাস দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন

চবিতে ১০টি নতুন বাস দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন

চবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ১১ বার দেখা হয়েছে
চবিতে ১০টি নতুন বাস দেওয়ার চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জসিম উদ্দিন ফাউন্ডেশনের প্রতিনিধিরা

চবি প্রতিনিধি || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে ১০টি নতুন বাস দিচ্ছে স্বেচ্ছাসেবী সংস্থা জসিম উদ্দিন ফাউন্ডেশন। এর মধ্যে দুটি শিক্ষকদের, চারটি ছাত্রদের এবং চারটি ছাত্রীদের যাতায়াতের জন্য দেওয়া হবে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপাচার্যের দপ্তরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জসিম উদ্দিন ফাউন্ডেশনের মধ্যে বাস প্রদানের দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে জসিম উদ্দিন ফাউন্ডেশনের পক্ষে স্বাক্ষর করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো. জসিম উদ্দিন। বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন চবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হাছান মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন চবি উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল্-ফোরকান, উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সফিকুল ইসলাম, জসিম উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক আলহাজ্ব মোহাম্মদ মোখতার আহমদ, ফাউন্ডেশনের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ জোবায়ের উদ্দিন, মোহাম্মদ হাবিব উল্লাহ মাস্টার, সাংবাদিক এসএম ইউসুফ উদ্দিন ও মেঘনা ব্যাংকের শাখা ব্যবস্থাপক মোহাম্মদ বেলাল।

জসিম উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মো. জসিম উদ্দিন বলেন, “চবি শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের পরিবহন দুর্ভোগ লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই ১০টি বাস যুক্ত হওয়ার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াতের ভোগান্তি অনেকাংশে কমে আসবে বলে আশা করছি।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল্-ফোরকান বলেন, “আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক ও স্মরণীয় দিন। জসিম উদ্দিন ফাউন্ডেশনের এই জনকল্যাণমুখী ও শিক্ষাবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানাই।”

এর আগে, গত ২০ আগস্ট জসিম উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে চবিতে ছয়টি বাস দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে, সোমবার স্বাক্ষরিত দ্বিপক্ষীয় চুক্তিতে বিশ্ববিদ্যালয়কে মোট ১০টি নতুন বাস দেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT