1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
রাবিতে নতুন তিন সহকারী প্রক্টর নিয়োগ - দৈনিক প্রথম ডাক
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন

রাবিতে নতুন তিন সহকারী প্রক্টর নিয়োগ

রাবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে
রাবিতে নতুন সহকারী প্রক্টরদের দায়িত্ব গ্রহণ

রাবি প্রতিনিধি || রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিন সহকারী প্রক্টর নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। একই দিন দুপুরে নবনিযুক্তরা দায়িত্বে যোগদান করেন।

নবনিযুক্ত তিন সহকারী প্রক্টর হলেন—সংস্কৃতি বিভাগের অধ্যাপক শেখ মো. নূরুজ্জামান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক মো. ফিরোজ হোসেন এবং গণিত বিভাগের প্রভাষক মো. শফিক উল্লাহ।

দায়িত্ব গ্রহণের সময় অন্যদের মধ্যে দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক মো. আরিফুল ইসলাম, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক এস এম কামরুজ্জামান, পরিবহন দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আব্দুল মান্নান, দর্শন বিভাগের অধ্যাপক মো. মজিবুর রহমান, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক এ নাইম ফারুকী, সহকারী প্রক্টর অধ্যাপক মো. গিয়াস উদ্দিন আহমেদ, অধ্যাপক মুহা. রফিকুল ইসলাম ও অধ্যাপক মুহা. বিলাল হুসাইন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT