1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
চবিতে চালু হচ্ছে ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড - দৈনিক প্রথম ডাক
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন

চবিতে চালু হচ্ছে ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড

চবি প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৭ বার দেখা হয়েছে
চবি প্রথমবারের মতো চালু হবে ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড

চবি প্রতিনিধি || চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে সম্মানজনক ডিনস ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড।

সোমবার (৩ আগস্ট) বেলা ৩টায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-আমীন (অ্যাকাডেমিক)।

তিনি বলেন, “এ বছরেই বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড এবং ডিনস অ্যাওয়ার্ড চালু করা হবে, ইনশাল্লাহ। ডিনস অ্যাওয়ার্ড আমরা আগেও শুরু করতে চেয়েছিলাম, কিন্তু বিভিন্ন কারণে পারিনি। ডিনস অ্যাওয়ার্ড নিয়ে একটি নীতিমালা অলরেডি আছে, আমরা সেটাই অনুসরণ করব। আর ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড নিয়ে আমরা নতুন নীতিমালা করেছি। দুইটাকে নিয়েই আমরা আগাব।”

উপ-উপাচার্য আরো বলেন, “ডিনস অ্যাওয়ার্ড ফ্যাকাল্টি-ভিত্তিক আর ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড হবে পুরো বিশ্ববিদ্যালয়-ভিত্তিক।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আল-ফোরকান, উপ-উপাচার্য অধ্যাপক মো. সফিকুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক সালেহ জহুর, প্রক্টর অধ্যাপক হোসেন শহীদ সরওয়ার্দী, ছাত্র উপদেষ্টা অধ্যাপক আনোয়ার হোসেন ও অতীশ দীপঙ্কর হলের প্রভোস্ট এ জি এম নিয়াজ উদ্দিন প্রমূখ।

অনার্স ফাইনাল ইয়ারে সিজিপিএ ন্যূনতম ৩.৭৫ পয়েন্ট প্রাপ্ত শিক্ষার্থীরা ডিনস অ্যাওয়ার্ডের জন্য বিবেচিত হবেন। এছাড়া, শ্রেণিকক্ষে থাকতে হবে ৮০ শতাংশ উপস্থিতি। কোনো প্রকার আর্থিক, অ্যাকাডেমিক বা শৃঙ্খলা বিষয়ক শাস্তি পেলে বাদ দেওয়া হবে বিবেচনা থেকে।

ডিনস অ্যাওয়ার্ড চালু আছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তবে, প্রতিষ্ঠার দীর্ঘ ৬০ বছর পেরোলেও দেশের অন্যতম সর্বোচ্চ বিদ্যাপীঠ চবিতে চালু নেই এই অ্যাওয়ার্ড।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT