1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
অভিনেত্রী রিনা রহমান মারা গেছেন - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন

অভিনেত্রী রিনা রহমান মারা গেছেন

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
রিনা রহমান

বিনোদন ডেস্ক || মঞ্চ, টিভি ও বড়পর্দার গুণী অভিনেত্রী রিনা রহমান মারা গেছেন। সোমবার (৩ আগস্ট) দিবাগত রাত ৯টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। অভিনেতা শতাব্দী ওয়াদুদ এসব তথ্য নিশ্চিত করেছেন।

রিনা রহমানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শতাব্দী ওয়াদুদ লেখেন, “অভিনেত্রী রিনা রহমান গতকাল (৩.৮.২৬) রাত ৯টায় ইন্তেকাল করেছেন। রিনা আপার শেষ কাজ দীপ্ত টিভির ‘পরম্পরা’ ধারাবাহিক। অসুস্থতাজনিত কারণে অনিয়মিত হয়ে যান চলমান এই ধারাবাহিক নাটকটিতে!”

স্মৃতিচারণ করে এই অভিনেতা লেখেন, “তার সাথে অনেক নাটকে কাজ করেছি টেলিভিশন ও রেডিওতে। কত দুষ্টুমি, হাসি, আড্ডা—আজ সব শুধুই স্মৃতি। এটাই প্রকৃতির নিয়ম। রিনা আপা সারাজীবন অনেক কষ্ট করেছেন নিজের পরিবারের জন্য। এবার শান্তিতে ঘুমান। আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুক।”

জানা যায়, দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন রিনা রহমান। অসুস্থতা নিয়েও নিয়মিত কাজ চালিয়ে যাচ্ছিলেন। তবে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সম্প্রতি কাজে কিছুটা অনিয়মিত হয়ে পড়েন। মৃত্যুর আগপর্যন্ত জনপ্রিয় টিভি ধারাবাহিক ‘পরম্পরা’ নাটকে অভিনয় করেছেন তিনি।

১৯৭২ সালে ‘এ বাড়ি ও বাড়ি’ সঞ্চনাটকের মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন রিনা রহমান। দীর্ঘ অভিনয় জীবনে শতাধিক একক নাটক, অসংখ্য ধারাবাহিক নাটক, টেলিফিল্ম ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে—বিটিভির কালজয়ী নাটক ‘সংশপ্তক’ (১৯৮৭), ‘মান অভিমান’। তাছাড়া ‘ঘানি’ (২০০৬), ‘ঠিকানা’ (১৯৯৪) চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান এই অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT