1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
চাপে থেকে চা বিরতিতে গেল অস্ট্রেলিয়া - দৈনিক প্রথম ডাক
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

চাপে থেকে চা বিরতিতে গেল অস্ট্রেলিয়া

খেলাধুলা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ৬ বার দেখা হয়েছে

খেলাধুলা ডেস্ক ||

চাপে থেকে চা বিরতিতে গেল অস্ট্রেলিয়া
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৫১/২

ডারউইন টেস্টের তৃতীয় দিনের চা-বিরতিতে যাওয়ার আগেও চালকের আসনে বাংলাদেশ। ১৯৮ রানে প্রথম ইনিংসে গুটিয়ে যাওয়া অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে সংগ্রহ করেছে ১৭ ওভারে ৫১/২। অর্থাৎ এখনো ১৭৭ রানে পিছিয়ে স্বাগতিকরা।

ব্যাট হাতে এই সেশনে মাত্র ৯ রান যোগ করেছে বাংলাদেশ, হারিয়েছে দুই উইকেট। তবে সেই ঘাটতি পুষিয়ে দিয়েছে নতুন বলের বোলিং। হাসান মাহমুদের দারুণ শুরুতে শূন্য রানে জেক ওয়েদারাল্ড এবং ১৭ রানে ট্রাভিস হেড ফিরেছেন।

এই মুহুর্তে ক্রিজে অবশ্য স্বস্তিতে আছেন স্টিভ স্মিথ ও মার্নাস লাবুশেন। স্মিথ ৮ ও লাবুশেন ২১ রানে অপরাজিত।বাংলাদেশকে দ্রুত উইকেট এনে দেন হাসান মাহমুদ।

বাংলাদেশকে দ্রুত উইকেট এনে দেন হাসান মাহমুদ।

হেডকে ফেরালেন হাসান
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৪৪/২
লাবুশেন ১৫*, স্মিথ ৭*

হাসানের বলে কাট খেলতে চেয়েছিলেন হেড। কিন্তু বলটি ছিল শরীরের খুব কাছাকাছি।ব্যাটে লেগে আঘাত হানল স্টাম্পে। হেড ফিরলেন ১৭ রানে। ম্যাচে এই নিয়ে অষ্টম উইকেট পেলেন হাসানে।

বাংলাদেশের প্রথম উইকেট
অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ২ ওভারে ৭/১
হাসান নির্ভুলভাবে তাঁর দায়িত্ব পালন করছেন। প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে নিজের প্রথম ওভারেই পেলেন উইকেট। বোল্ড করে ফেরালেন ওয়েদারাল্ডকে। অস্ট্রেলিয়া পিছিয়ে ২২১ রানে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT