1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
৫ আগস্ট বান্দরবানের যেসব পর্যটন স্পটে লাগবে না প্রবেশ ফি - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন

৫ আগস্ট বান্দরবানের যেসব পর্যটন স্পটে লাগবে না প্রবেশ ফি

বান্দরবান প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে
বান্দরবানের একটি পর্যটনকেন্দ্র

বান্দরবান প্রতিনিধি || জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) বান্দরবানের চারটি পর্যটনকেন্দ্রে বিনামূল্যে প্রবেশ করতে পারবেন পর্যটকরা।

মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক এস. এম. হাসান স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বান্দরবান পার্বত্য জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় পরিচালিত নীলাচল, মেঘলা, প্রান্তিক লেক ও চিম্বুক পর্যটন কেন্দ্রে ৫ আগস্ট সর্বসাধারণের জন্য বিনামূল্যে প্রবেশ উন্মুক্ত থাকবে।

জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। তাদের মতে, এ ধরনের উদ্যোগ একদিকে যেমন সাধারণ মানুষকে পর্যটন কেন্দ্র ভ্রমণের সুযোগ করে দেবে, অন্যদিকে জেলার পর্যটন খাতে ইতিবাচক প্রভাব ফেলবে। একই সঙ্গে দেশি পর্যটকদের আগ্রহ বাড়িয়ে স্থানীয় অর্থনীতিকে আরো প্রাণবন্ত করতে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT