1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
দুর্বৃত্তদের হামলায় আহত প্রতিবন্ধী ভিক্ষুকের মৃত্যু - দৈনিক প্রথম ডাক
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

দুর্বৃত্তদের হামলায় আহত প্রতিবন্ধী ভিক্ষুকের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে
হাবুল মিয়া

কিশোরগঞ্জ প্রতিনিধি || কিশোরগঞ্জের তাড়াইলে দুর্বৃত্তদের হামলায় আহত শারীরিক ও বাকপ্রতিবন্ধী হাবুল মিয়া (৫২) মারা গেছেন। সোমবার (৩ আগস্ট) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত হাবুল মিয়া উপজেলার বরুহা (রাজঘাট) গ্রামের মৃত মন্নাছ মিয়ার ছেলে। তিনি তাড়াইল সিএনজি স্টেশনে ভিক্ষা করতেন।

স্থানীয়রা জানান, রবিবার রাত আড়াইটার দিকে বাড়ির সামনের কাঁচা রাস্তায় হুইল চেয়ারে বসে ছিলেন হাবুল মিয়া। এসময় দুর্বৃত্তরা কাঠ দিয়ে তার মাথায় আঘাত করে এবং সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বাকপ্রতিবন্ধী হওয়ায় ঘটনার সময় সাহায্যের জন্য চিৎকার করতে পারেননি হাবুল মিয়া। তবে, তার ঘোঙ্গানির শব্দ শুনতে পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে যান। তারা তাকে গুরুতর অবস্থায় তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক হাবুল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকেলে তার মৃত্যু হয়।

নিহতের খালাতো ভাই আলমগীর হোসেন বলেন, “আমার ভাই শারীরিক ও বাকপ্রতিবন্ধী ছিলেন। তিনি হুইলচেয়ারে চলাফেরা করতেন। তাড়াইল সিএনজি স্টেশনে ভিক্ষা করে যা আয় হতো, তা দিয়েই তার জীবিকা চলত। তার স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে ঢাকায় বসবাস করেন।”

তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম বলেন, “নিহতের খালাতো ভাই আলমগীর হোসেন একটি মামলা করেছেন। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছি। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT