1. admin@prothomdak.com : admin :
  2. contentmgr4328@yahoo.com : contentmgr43 :
  3. contentmgr7168@outlook.com : contentmgr71 :
  4. editor@prothomdak.com : Golam Saroar : Golam Saroar
মারধরের অভিযোগে স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিনেত্রীর মামলা - দৈনিক প্রথম ডাক
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

মারধরের অভিযোগে স্বামী-শাশুড়ির বিরুদ্ধে অভিনেত্রীর মামলা

বিনোদন ডেস্ক
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪ বার দেখা হয়েছে
অদিতি শর্মা

বিনোদন ডেস্ক || মারধর, মানসিক নির্যাতনের অভিযোগে স্বামী-শাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন হিন্দি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী অদিতি শর্মা। গত ৩১ জুলাই, মুম্বাইয়ের গোরেগাঁও থানায় মামলাটি দায়ের করেছেন ‘রাব সে হ্যায় দুআ’, ‘ক্যালিরাইন’খ্যাত এই অভিনেত্রী।

এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, অদিতি শর্মা তার স্বামী অভিনীত বিদ্যানন্দ কৌশিক, শাশুড়ি উর্মিলা কৌশিক (৬৫) এবং ননদ কীর্তি কৌশিককে (২৯) আসামি করে মামলাটি দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।

অদিতি শর্মা

স্বামী, শাশুড়ি ও ননদের বিরুদ্ধে শারীরিক-মানসিক নির্যাতন, পারিবারিক সহিংসতা, মারধর, মৌখিক অপমান, চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ এবং তার গহনা (বিয়ের সময় পাওয়া গহনা) অপব্যবহারের অভিযোগ মামলার নথিতে উল্লেখ করেছেন অদিতি শর্মা।

বিয়ের কয়েক দিনের মধ্যে অদিতির স্বামীর আচরণ বদলে যায়। পোশাক-পরিচ্ছদ, ছোটখাটো নানা বিষয় নিয়ে নিয়মিত ঝগড়া শুরু হয়। সংসারের খরচে সহযোগিতা করার পরিবর্তে অভিনীত তার স্ত্রী অদিতির কাছ থেকে টাকা নিতেন। ২০২৫ সালের ১ জানুয়ারি, কফি নিয়ে তৈরি হওয়া একটি তর্ক অপমান ও নির্যাতনে রূপ নেয়। এরপর থেকে অদিতির চরিত্র নিয়ে সন্দেহ শুরু করেন তার স্বামী। পরকীয়ার অভিযোগ তোলেন, প্রায়ই তার মোবাইল ফোন তল্লাশি করতেন। মা-বাবার সঙ্গেও ফোনে কথা বলতে দেওয়া হতো না। সর্বশেষ আলাদা ঘরে ঘুমাতে শুরু করেন বলেও অদিতির অভিযোগ।

অদিতি শর্মা

অদিতির বিয়ের গহনাগুলো তার শাশুড়ি নিজের কাছে রেখে দেন। এসব গহনার মধ্যে রয়েছে—স্বর্ণের চেইন, আংটি, একটি হীরার আংটি, মঙ্গলসূত্র এবং বালা। অদিতির দাবি, বারবার ফেরত চাইলেও সেই গহনা তাকে আর ফিরিয়ে দেওয়া হয়নি। বিরোধ মেটানোর বিভিন্ন প্রচেষ্টায় শাশুড়ি-ননদ সবসময় তার স্বামীর পক্ষ নিয়েছেন এবং তাকে মানসিকভাবে হয়রানি করেছেন বলেও অভিযোগ অদিতির।

পুলিশকে দেওয়া জবানবন্দিতে অদিতি জানান, ২০২১ সালের জুন মাসে একটি অনলাইন অভিনয় প্রশিক্ষণ ক্লাসে তার সঙ্গে অভিনীতের পরিচয় হয়। সেখান থেকে বন্ধুত্ব, প্রেম এবং বিয়ে। ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে অভিনীত-অদিতি গোরেগাঁও পশ্চিমের একটি অ্যাপার্টমেন্টে একসঙ্গে বসবাস শুরু করেন। পরে দুই পরিবারের সম্মতিতে একই বছরের ১২ নভেম্বর বিয়ে করেন তারা।

বিয়ের আসরে স্বামীর পাশে অদিতি শর্মা

২০১৭ সালে মিউজিক ভিডিওতে অভিনয়ের মাধ্যমে শোবিজ অঙ্গনে পা রাখেন অদিতি শর্মা। ২০১৮ সালে ‘ক্যালিরাইন’ ধারাবাহিকের মাধ্যমে ছোটপর্দায় অভিষেক ঘটে তার। পরবর্তীতে ‘নাগিন থ্রি’, ‘রাব সে হ্যায় দুআ’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি কুড়ান। এরই মধ্যে ওয়েব দুনিয়ায়ও পা রেখেছেন অদিতি। তার অভিনীত ‘ক্র্যাশ’ ওয়েব সিরিজটি ২০২১ সালে ওটিটি প্ল্যাটফর্ম জি-ফাইভে মুক্তি পেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ

Categories

© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed By: SISA IT